| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও ১৫৫ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৮:৫১:৩৬:অপরাহ্ন  |  ৬৩৩ বার পঠিত
আরও ১৫৫ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি: চায়ের রাজধানী শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়ে গণমাধ্যমকর্মীদের জানান, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে প্রশাসন ও রাজনৈতিকভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের সৌন্দর্য বৃদ্ধিতে পৌরসভার উদ্যোগে যত্রতত্র ব্যানার ফেস্টুন অপসারণ, দেয়াল ও ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথের বিভিন্ন দেয়ালে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা আলপনা চিত্রিত করা হয়েছে বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে। প্রাথমিকভাবে ১ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব আহমেদ জানান, কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ১৫৫ পরিবারের চূড়ান্ত তালিকা থেকে প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে ১০ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এসময় আরও পাঁচজনকে অপেক্ষমাণ রাখা হবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাবঞ্চিতরা মাসিক ২ হাজার ৫০০ টাকার আর্থিক সুবিধা ভোগ করবেন। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫ জনকে ১০ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ শিক্ষার্থীকে ১০ হাজার, চা শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণে ৫ জনকে ২ লাখ করে এবং দুস্থ অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন বিশেষ অনুদানের আওতায় ১০০ জনকে ১০ হাজার টাকার চেক তুলে দেবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪