| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১৩:২০:০৭:অপরাহ্ন  |  ১৫৪০৩১৪ বার পঠিত
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা
ছবির ক্যাপশন: মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটি। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক : সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের এক খবরে বলা হয়েছে সোমবার (২৩ জুন) সিরিয়ায় একটি মার্কিন ঘাঁটিতে মর্টার হামলার খবর পাওয়া গেছে।

সূত্রের বরাতে মেহের নিউজ জানায়, সিরিয়ার পশ্চিম হাসাকাহ প্রদেশের একটি এলাকায় অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পর প্রধান প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে ইরানের শিক্ষা ও গবেষণাবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে।

তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, কখন, কীভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে, সে সিদ্ধান্ত ইরান নেবে।

ফর্দোর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেন।

এদিকে কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিনদের সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, এক ইমেইল বার্তায় দূতাবাস জানিয়েছে, ‘সতর্কতার অংশ হিসেবে’ এই পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত বিশাল আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪