| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএমএইচে মুশফিকুল ফজলকে দেখতে গেলেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ০৪:২৯:০৮:পূর্বাহ্ন  |  ২৬৯৮ বার পঠিত
সিএমএইচে মুশফিকুল ফজলকে দেখতে গেলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এদিকে, মুশফিকুল ফজলের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে সিএমএইচে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) তিনি হাসপাতালে গিয়ে মুশফিকুল ফজল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

পরে চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ডা. রফিকুল ইসলাম।

বর্তমানে মুশফিকুল ফজল হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সুলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪