| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট থেকে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১১:০৬:০৪:পূর্বাহ্ন  |  ৩৯৮৬ বার পঠিত
সিলেট থেকে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা বিমানের একটি ফ্লাইট বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে বিশেষ বাসে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। 

বিমানবন্দর সড়কে সিলেট জেলা যুবদল, আম্বরখানা এলাকায় মহানগর বিএনপি, সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী আজ দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করবেন। পরে বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে অংশ নেবেন। 

কর্মসূচি শেষে বিকালে দুসাই রিসোর্টে অবস্থান এবং সেখানে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৮টার দিকে ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছবেন তিনি।

সরকার গঠনের পর দ্বিতীয়বার সিলেটে এলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ২ মে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪