| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি দূর করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৬:৪৩:০০:অপরাহ্ন  |  ৪৮৫১ বার পঠিত
স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি দূর করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল দেশের স্বাস্থ্যসেবা। সেই অবস্থা থেকে বর্তমান সরকার স্বাস্থ্যখাতে চিকিৎসার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে- এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন । তিনি জানান, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও জনবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে।

বুধবার (১৭ জুন) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বিফ্রিংকালে এসব কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেনারেল হাসপাতাল পরিদর্শনে ছোটখাট কিছু ত্রুটি পাওয়া গেছে। কয়েকজন চিকিৎসক সময়মতো আসেননি, ড্রেনের অবস্থা শোচনীয়। এগুলো ঠিক করার নির্দেশ দেয়া হয়েছে।

সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের অনেক জেলায় অনিয়ম হয়েছে। সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়া হবে। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণ চালু ও যন্ত্রপাতি সচল করার বিষয়ে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন  প্রধানমন্ত্রী এমন কথাও জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, জেনারেল হাসপাতালের পরিচালক আব্দুল মান্নান ও সিভিল সার্জন এসএম কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪