| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৮:৫১:০২:অপরাহ্ন  |  ২৮৪৫ বার পঠিত
প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়ে সংসদ সদস্যদের উপস্থিতির প্রেক্ষিতে দ্রুত সংসদে ফেরার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পরপরই সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে জাতীয় সংসদে উপস্থিত হন।

বুধবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্যরা তাদের স্বাগত জানান। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কয়েকজন সংসদ সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিতদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সংসদের চলমান অধিবেশনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারা যেন দ্রুত সংসদে ফিরে যান এবং দায়িত্ব পালনে মনোযোগ দেন। তিনি আরও বলেন, সংসদকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই তার লক্ষ্য এবং সংসদীয় কর্মকাণ্ডকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

এই নির্দেশনার পরপরই এমপি এমরান আহমদ চৌধুরী বিমানবন্দর ত্যাগ করে ঢাকায় ফিরে সরাসরি জাতীয় সংসদে যোগ দেন।

পরবর্তীতে সংসদ ভবন থেকে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী তিনি তাৎক্ষণিকভাবে সংসদে ফিরে এসেছেন।

তিনি আরও লেখেন, তারেক রহমান সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছেন এবং সংসদকেই রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তার এই উদ্যোগ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার গভীর অঙ্গীকারেরই প্রতিফলন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪