| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৪:২২:৩৩:অপরাহ্ন  |  ১৮০১ বার পঠিত
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলের (বাড্ডা) গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিশ্ব এখন দ্রুত প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করা জরুরি। সেই লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ‘ম্যাথ ল্যাব’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারবে। ‘ম্যাথ ল্যাব’ সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪