| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৪:৫৪:০৫:অপরাহ্ন  |  ১৪২৯ বার পঠিত
কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে নার্স ও মিডওয়াইফের সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে নার্স ও মিডওয়াইফের বড় ধরনের সংকট রয়েছে, যা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় বিদ্যমান জনবল অন্তত ৩ থেকে ৫ শতাংশ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে অবস্থান করছেন, অথচ ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। এই বৈষম্য নিরসনে স্বাস্থ্যসেবাকে আরও গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন তিনি।

ডা. এম এ মুহিত আরও বলেন, চিকিৎসক ও প্রকৌশলীদের মতো উচ্চশিক্ষিত পেশাজীবীরা তুলনামূলকভাবে রেমিট্যান্সে বড় ভূমিকা রাখেন না; বরং সাধারণ শ্রমিকরাই বেশি অবদান রাখেন। তবে তিনি মনে করেন না যে, বেশি সংখ্যায় চিকিৎসক বা প্রকৌশলী বিদেশে গেলে রেমিট্যান্স বাড়বে—এ বিষয়ে তিনি একমত নন। যদিও গবেষণা ও উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, এখনো দেশ থেকে ব্যাপকভাবে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। একই সঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য মহামারি ও সংক্রামক রোগ মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে, এবং এ বিষয়টি বাজেটেও অন্তর্ভুক্ত করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪