| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার প্রদর্শনী শুরু

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৭:০২:১৭:অপরাহ্ন  |  ১৩৮৮ বার পঠিত
নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার প্রদর্শনী শুরু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল ও আম মেলার প্রদর্শনী। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’-এর আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত এ মেলায় ১৪টি স্টলে দেশি-বিদেশি শতাধিক বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন, কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণুপদ সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে কীভাবে নিরাপদ আম উৎপাদন করা যায় এবং রপ্তানির মাধ্যমে বিদেশের বাজার দখল করা সম্ভব— সেই লক্ষ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে কৃষকরা উন্নত জাতের ফল সম্পর্কে ধারণা পাবেন এবং এসব জাত চাষে আগ্রহী হয়ে লাভবান হতে পারবেন।

মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪