| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেবে ইরান : শীর্ষ জেনারেল

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১৫:৩৯:২২:অপরাহ্ন  |  ১৫৪০২২৩ বার পঠিত
মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেবে ইরান :  শীর্ষ জেনারেল
ছবির ক্যাপশন: ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ওপর মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেওয়া হবে।

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ সোমবার (২৩ জুন) এ খবর দিয়েছে।

জেনারেল আবদুর রহিম মুসাভি বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর ইরানের শাস্তি সর্বোচ্চ শক্তির সাথে অব্যাহত থাকবে। এই ব্যবস্থাগুলি মার্কিন আক্রমণাত্মক পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত হবে ‘

মেজর জেনারেল মুসাভি জোর দিয়ে বলেন, ‘‘ইরানের মাটিতে মার্কিন আক্রমণের এমন জবাব দেওয়া হবে যার জন্য মার্কিনীরা ইরানের সশস্ত্র বাহিনীর কাছে দু:খপ্রকাশ করবে।

তিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থনের ক্ষেত্রে ইরানের জনগণের সংহতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের সশস্ত্র বাহিনী শত্রুর হুমকির প্রতি কঠোর জবাব দেবে।

মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি আরও বলেন, দেশের সশস্ত্র বাহিনী কোনও আক্রমণকারীর সাথে আপস করবে না এবং শত্রুদের আক্রমণের চূড়ান্ত জবাব দেবে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪