| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৭:৩৫:১১:অপরাহ্ন  |  ১০৬৭ বার পঠিত
আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা–পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, আগস্টের মধ্যে ঢাকা পাবনা রুটে একটি ট্রেন চালু করতে যাচ্ছি। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। কিছু কোচ আসার অপেক্ষায় আছি। আগামী মাসেই কোচ পাওয়া গেলে প্রথম ধাপে দুটি রুট চালু করা হবে একটি ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা।

তিনি আরও জানান, পাবনা রুটকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যাত্রীদের ভোগান্তি ও চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে।

নিজের জেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি খুলনার মানুষ হলেও ঢাকা পাবনা রুটকে আগে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এই রুটে যাত্রীদের “ভোগান্তি বেশি”।

পরিবহন খাতে শৃঙ্খলা আনার বিষয়ে মন্ত্রী বলেন, পরিবহন খাতকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, পরিবহন খাতের শৃঙ্খলা দরকার। এটি একা করা সম্ভব নয়, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে করতে হবে।

তিনি আরও বলেন, সরকার একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যা দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে।

পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রকল্পের প্রাথমিক ধাপ ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়ন।

তিনি বলেন, পাবনার এই উন্নয়ন প্রকল্পটি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। দ্রুততম সময়ের মধ্যেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

‎ 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪