| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ২৩:১৪:০৩:অপরাহ্ন  |  ৭৩৮ বার পঠিত
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল তারকা। এবার তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন অ্যাঞ্জেলিনা জোলি! হলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম অ্যাঞ্জেলিনার সঙ্গে তার জোট বাঁধার খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রিয়াঙ্কা জানিয়েছেন, বলিউডে বেশ কয়েকটি বড় প্রোজেক্টে কাজ করার পর এবার তিনি হাত মেলাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। 

কিন্তু নতুন কাজ নিয়ে খুব বেশি মুখ খোলেননি প্রিয়াঙ্কা। তবে এই ইঙ্গিতেই খুশি তার অনুরাগীরা। শিগগিরই সিনেমার নাম বা বিষয় কিংবা অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাবে, আশাবাদী তারা।

একই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, বলিউড থেকে এসে হলিউডে নিজেকে এভাবে প্রতিষ্ঠা করা তার জন্য সহজ ছিল না। তাকে বলতে শোনা গিয়েছে, যখন আমি শুরু করি, তখন চিত্রনাট্যগুলো আমার জন্য কাস্টমাইজ করা হত না মোটেই।

তবে এখন প্রিয়াঙ্কা বলিউডেও নিজের পায়ের নিচের জমি শক্ত করে ফেলেছেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, সালমা হায়েক, পেনালোপে ক্রুজ, অ্যাঞ্জেলিনা জোলির মতো অভিনেত্রীদের ক্যারিয়ার তাকে বরাবর উদ্বুব্ধ করে এসেছে।

উল্লেখ্য, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড মুকুট জয়ের পর বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। এরপর একাধিক ব্লকবাস্টার সিনেমা ও জাতীয় পুরস্কার জয়ের মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন। এরপর পা রাখেন হলিউডে, শুরু হয় নতুন ইনিংস।

মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো-তে কাজ করেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক প্রোজেক্টে কাজ করছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪