| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৩:৫৩:৩৫:অপরাহ্ন  |  ৪৩২ বার পঠিত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সুপারিশকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

তবে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

তিনি পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪