| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চেকপোস্টে ধরা পড়ল মদের চালান, গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৮:২১:৪৭:অপরাহ্ন  |  ৩৫৩ বার পঠিত
চেকপোস্টে ধরা পড়ল মদের চালান, গ্রেপ্তার ৩

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ভোরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গোমড়া গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপের তথ্য পেয়ে সোমবার ভোর ৬টার দিকে নালিতাবাড়ীর নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে পিকআপটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, উদ্ধারকৃত মদের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪