| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৯:০৬:২৮:অপরাহ্ন  |  ৭১৭ বার পঠিত
পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে হেনস্তা, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল মাবুদ ওরফে ‘হিরো নানা’ (৪২) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

গ্রেপ্তার আব্দুল মাবুদ জয়পুরহাট সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। আজ দুপুর ১২টার দিকে জয়পুরহাটে নিজ বাসভবন থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে নওগাঁর বদলগাছী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সপ্তাহে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন এক চীনা নাগরিক। সেখানে অবস্থানকালে আব্দুল মাবুদ ওরফে হিরো নানা ওই বিদেশি পর্যটককে বিভিন্নভাবে হেনস্তা করেন এবং তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ঘটনাটি নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটের নজরে এলে তারা দ্রুত অভিযান পরিচালনা করে। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অভিযানে নেমে মূল অভিযুক্ত আব্দুল মাবুদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ নওগাঁর সাব-ইন্সপেক্টর মেসবাহুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪