| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলা, আহত একাধিক সংবাদকর্মী

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১১:৫২:২৬:পূর্বাহ্ন  |  ২০৮ বার পঠিত
ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলা, আহত একাধিক সংবাদকর্মী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দাবি, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। এছাড়া কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশান এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক রাব্বী সিদ্দিকীও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

সাংবাদিকদের অভিযোগ, হামলাকারীরা তাদের মারধর করে রাস্তায় ফেলে দেয়। এতে মাহফুজুর রহমান শিশির রক্তাক্ত জখম হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, মিছিল-পরবর্তী ব্রিফিংয়ের সময় কিছু সাংবাদিকের সঙ্গে উপস্থিত কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন সাংবাদিককে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে আখ্যায়িত করা হলে তারা প্রতিবাদ জানান। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

তবে এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান দাবি করেন, তাদের কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪