| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাচার করা অর্থে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১২:১১:১৭:অপরাহ্ন  |  ৩৩০ বার পঠিত
পাচার করা অর্থে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিগত সরকারের আমলে পাচার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, যারা অতীতে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন বিভিন্ন কৌশলে আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করে বলেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার ও লুটপাটের মাধ্যমে যারা সম্পদ গড়েছে, তারা সেই অর্থ ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর জনগণের প্রত্যক্ষ ভোটে গঠিত সরকার এখন দেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, দেশে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি জনগণ আর ফিরে দেখতে চায় না। জনগণ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে।

রিজভী দাবি করেন, দেশের অগ্রগতি, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে বিভিন্ন মহল সক্রিয় রয়েছে। এ কারণে গণতান্ত্রিক শক্তিগুলোকে সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, শুধু আজ নয়, প্রতিদিনই আমাদের সজাগ থাকতে হবে। দেশবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো অপতৎপরতা জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে মোকাবিলা করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪