রিপোর্টার্স ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। চীন থেকে ওই যুদ্ধবিমানগুলো কেনার আলাপ-আলোচনা চলছে। শিগগিরই এ সংক্রান্ত একটি চুক্তি করার কথা ভাবছে সরকার।
এদিকে পাঁচ দিনের সরকারি সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরকালে প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন তিনি। বৈঠকে চীন থেকে জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা হবে।
অপরদিকে এ যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছিল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি সরকার গঠনের পরও এই প্রতিরক্ষা নীতি সচল রয়েছে।
উল্লেখ্য, জে-১০ সিই জঙ্গিবিমান মূলত চীনের বিমানবাহিনীর ব্যবহৃত জে-১০সি-এর রপ্তানি সংস্করণ। গত বছর ভারত-পাকিস্তান সংঘাতে এই যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে। এরপরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে জে-১০ সিই। বাংলাদেশ এই যুদ্ধবিমান কেনায় উদ্বিগ্ন ভারত।
রিপোর্টার্স/এসএন