| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের বিচার না করলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ২০:৩৭:৪৬:অপরাহ্ন  |  ১৬৭ বার পঠিত
আওয়ামী লীগের বিচার না করলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ আমলের সব অপরাধের বিচার না করলে বিএনপি সরকার পাঁচ বছরও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ আমলে সংগঠিত সকল গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি, উভয়ই জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে হওয়া সকল গণহত্যার বিচার না হলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।

 সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ দেশে অনেক গুম, খুন ও দুর্নীতি করেছে।বিএনপি যদি এসবের বিচার করতে ব্যর্থ হয়। তাহলে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করে আওয়ামী লীগ আমলে সংগঠিত সব অপরাধের বিচার করবে।

এসময় দেশের জনগণ প্রয়োজনে জীবন দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাবে বলে হুঁশিয়ার করেন তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিচারহীনতার সংস্কৃতি বিলোপে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪