| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুয়া, অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ২৩:০৫:১৯:অপরাহ্ন  |  ৭৩৬ বার পঠিত
জুয়া, অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল

স্টাফ রিপোর্টার: জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ এ ধরনের কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে একটি বিল উপস্থাপন করা হয়েছে। এ বিলে এ ধরনের অপরাধের জন্য বিভিন্ন দণ্ডের বিধান রাখা হয়েছে। পরে বিলটি পরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উপস্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতিমন্ডলীর সদস্য জয়নুল আবেদীন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থাপিত বিলটি হচ্ছে, জুয়া, অনলাইন জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতদসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদানসহ আনুষাঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে একটি বিল, 'জুয়া প্রতিরোধ বিল ২০২৬'। বিলটি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উত্থাপন করেন। 

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী 'জুয়া প্রতিরোধ বিল ২০২৬' পরীক্ষা পূর্বক ৫ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর জন্য আবেদন করলে সেটি সর্বসম্মতক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটিতে পরীক্ষার পর সেটি সংসদে রিপোর্ট আকারে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪