মেলান্দহ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মেলান্দহ এর আয়োজন করে।একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে টেকসই কৃষি সম্প্রসারণ,কৃষকদের উদ্যোক্তা হিসেবে তৈরি, সেবা ও প্রশিক্ষণের মাধ্যমে উন্নত প্রযুক্তির সদ্ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা পৌছে দিতেই এর আয়োজন করা হয়।
পার্টনার কংগ্রেসে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ, মেলান্দহ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুর রউফ কৃষির উন্নয়ন মূলক কর্মকান্ডের নানা ভিডিও চিত্র তুলে ধরে বিষমুক্ত নিরাপদ ফসল ও সবজি উৎপাদন এবং আন্তর্জাতিক মানদণ্ডের গোড এগ্রিকালচার প্র্যাক্টিস(GAP) চর্চার উপর জোর দিয়ে বক্তব্য রাখেন।এ সময় তিনি বিভিন্ন সমস্যার সমাধানসহ কৃষি সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উদ্যোক্তা কর্ণার,GAP ও নিরাপদ কৃষি কর্ণার,পুষ্টি কর্ণার,জৈব সার ও বালাইনাশক কর্ণার নামে চারটি প্রদর্শনী স্টল চালু করা হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার ফাহমিদা ফারজানা সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, বিসিআইসির সার ডিলার সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রহিম।উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভার৭০ জন কৃষক, কৃষি উপসহকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে দিনব্যাপী এ আয়োজন বণার্ঢ্য মিলন মেলায় পরিনত হয়।
রিপোর্টার্স/এসএন