| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাজিয়া মিছিল উপলক্ষে পুরান ঢাকায় যান চলাচলে বিধিনিষেধ

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ০৯:৩০:৪৪:পূর্বাহ্ন  |  ৭৭১ বার পঠিত
তাজিয়া মিছিল উপলক্ষে পুরান ঢাকায় যান চলাচলে বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হবে। এ উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক ভোর ৪টা পর্যন্ত লালবাগ বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

রাতের তাজিয়া মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে চাঁনখারপুল, নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক-সার্কুলার রোড, চকবাজার, কারা সদর দপ্তর সড়ক, উমেশ দত্ত রোড ও বকশীবাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় হোসাইনি দালান ইমামবাড়ায় গিয়ে শেষ হবে।

এছাড়া শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত, লালবাগ বিভাগের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

দিনের তাজিয়া মিছিলটি হোসাইনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা, লালবাগ, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলার ধানমন্ডি লেক সংলগ্ন কারবালা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।

এ সময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগ। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪