| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঁটাবনে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১০:৫২:১৩:পূর্বাহ্ন  |  ৬১০ বার পঠিত
কাঁটাবনে  বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন, আব্দুস সালাম (২০) ও জনি (২৪)।শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ভিতর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

জানা যায়, আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। 

বগুড়ার কাহালু থানার বড় ভাহাদার গ্রামের সেলিম সরকারের ছেলে আব্দুস সালাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক তিনি। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আর সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক জনি। তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিপোর্টর্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪