| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১৬:১৯:১৬:অপরাহ্ন  |  ৯০৬ বার পঠিত
শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশের হাতে থাকে। তাই ভ্রমণের সময় প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।

সোমবার (২৯ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, শেনজেন ভিসা ভ্রমণের পূর্বানুমতি প্রদান করে। কোনো ভ্রমণকারীকে শেনজেনভুক্ত দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন সীমান্ত পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এ কারণে ভ্রমণকারীদের সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যাতে প্রয়োজন হলে সীমান্ত পুলিশ সহজেই ভ্রমণকারীর তথ্য ও ভ্রমণের উদ্দেশ্য যাচাই করতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪