| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুস্তাফা মনোয়ারের জানাজা কাল, বনানী কবরস্থানে দাফনের ইচ্ছা পরিবারের

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ২০:১২:১১:অপরাহ্ন  |  ৫০৮ বার পঠিত
মুস্তাফা মনোয়ারের জানাজা কাল, বনানী কবরস্থানে দাফনের ইচ্ছা পরিবারের

স্টাফ রিপোর্টার: দেশের বরেণ্য চিত্রশিল্পী, একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারের জানাজা আগামী মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এ তথ্য জানান শিল্পীর ছেলে সাদাত মনোয়ার।

তিনি বলেন, মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর শ্রদ্ধা নিবেদনের জন্য লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। আজ লাশ বাসাতেই রাখা হবে। পরিবারের ইচ্ছা, বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন।

১৪ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এদিকে শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরার নাকোল গ্রামে জন্মান মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপার মনোহরপুর গ্রামে। তিনি কবি গোলাম মোস্তফা ও জমিলা খাতুনের সন্তান।

নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে নিজের আগ্রহের টানে কলকাতা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে সেখান থেকে চারুকলায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪