| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ২০:৩১:৫৫:অপরাহ্ন  |  ৪৮০ বার পঠিত
কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত বিনিয়োগ প্রদর্শন বা কালো টাকা সাদা করার যে বিধান রাখা হয়েছিল, তা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত বিনিয়োগ প্রদর্শন-সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু প্রশ্ন ও উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশে অনেকেই প্রকৃত মূল্যে জমি রেজিস্ট্রেশন করেন না, বরং মৌজা মূল্যে নিবন্ধন করে থাকেন। ফলে প্রকৃত ক্রয়মূল্য উল্লেখ না করায় অনেক করদাতাকে প্রায়ই নানা ঝামেলার মুখোমুখি হতে হয়।

মূলত করদাতাদের এ ঝামেলা থেকে মুক্তি দিতেই এ বিধানটি প্রস্তাব করা হয়েছিল।

তিনি আরও বলেন, তবে দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে দেখছেন। জনগণের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এ বিধানটি প্রত্যাহার করার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪