ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলে, তাহলে ইরানও যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি 'যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, ইরান তা লঙ্ঘন করবে না'।
'কিছু সমস্যা ও অভিযোগ সত্ত্বেও ইরানী জনগণ আবারও সেটা প্রমাণ করেছে যে তারা শেষ পর্যন্ত শত্রুর আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে', যোগ করেন তিনি। সূত্র: বিবিসি
রিপোর্টার্স ২৪/এমবি