| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আগামীকাল

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৯:৩৪:৪৬:অপরাহ্ন  |  ২৭৭ বার পঠিত
এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আগামীকাল
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই মাসে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানা যায়, সৌদি আরামকো ঘোষিত জুলাই (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকাল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪