| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির জানাজায় যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ০৯:২৩:০৬:পূর্বাহ্ন  |  ৪৬২ বার পঠিত
খামেনির জানাজায় যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানগামী বিমানে যাত্রা করেন। জানাজা ও শোকানুষ্ঠানে অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৭৯ সালের ইরানি ইসলামী বিপ্লব-পরবর্তী রাষ্ট্রব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। প্রায় চার দশক ধরে তিনি ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪