| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৪:৩৩:৪৯:অপরাহ্ন  |  ৫১৫ বার পঠিত
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের শিক্ষা খাতে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমার কাছে আরও একটি সুসংবাদ রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আপিল বিভাগ রায় দিয়েছে। আদালত আমাদের আপিল গ্রহণ করেছে। ফলে এখন আমরা ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারব।

তিনি আরও বলেন, এর সঙ্গে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরও প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের সুযোগ তৈরি হতে পারে। এটি আমাদের জন্য অত্যন্ত বড় একটি খবর।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সাধারণত পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা থাকলেও এবার সেই প্রয়োজন অনুভূত হয়নি। তার ভাষায়, আমাদের সহকর্মীরা মনে করেছেন সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আগে এমনটা হতো না। এটি শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনেরই প্রতিফলন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছর গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন (জিপিই)-এর আওতায় বাংলাদেশের শিক্ষা খাতের জন্য ইউনেস্কো ও ইউনিসেফ যৌথভাবে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪