| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৬:০৬:৫১:অপরাহ্ন  |  ৬৬৫২ বার পঠিত
শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০

ইন্টারন্যাশনাল ডেস্ক: শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে কারা প্রশাসন ও কয়েদিদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং শ্রীলঙ্কার দৈনিক ‘আদা দেরানা’র বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এই দাঙ্গা চলে। পরে সোমবার সেনা মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহতদের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারা রক্ষী ও কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বন্দি ছাড়াও কারা প্রশাসনের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা রয়েছেন।

আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ।

কারা সূত্রের বরাত দিয়ে ‘আদা দেরানা’ জানায়, রোববার সকালে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে প্রথমে সংঘর্ষ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সহিংস রূপ নেয়, এতে প্রথম দফায় ২ জন নিহত এবং ৩৮ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা প্রশাসন হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।

নেগোম্বো কারাগারে বর্তমানে ২ হাজার ৪১৭ জন বন্দি রয়েছে বলে জানা গেছে।

কী কারণে এই দাঙ্গার সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪