| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৪:৪৯:৩৩:অপরাহ্ন  |  ১৭৯৬ বার পঠিত
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার আমিরি দিওয়ান এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আমিরের বাবা সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রবিবার সকালে ইন্তেকাল করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহর প্রতি বিধান ও নিয়তির প্রতি অটল বিশ্বাস নিয়ে, আমিরি দিওয়ান শোক প্রকাশ করছে। মহান আল্লাহ শেখ হামাদ বিন খলিফা আল থানির ওপর রহমত বর্ষণ করুন।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলেই কাতার জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

শেখ হামাদ বিন আল থানি ২০১৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি ‘ফাদার আমির’ হিসেবে পরিচিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪