| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৫:০৪:৫০:অপরাহ্ন  |  ৩২৫৮ বার পঠিত
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের খ্যাতনামা রিপাবলিকান সিনেটর ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী গ্রাহামের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। রোববার (১২ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ভোরে গ্রাহামের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় মারা গেছেন। এ সময় প্রার্থনা ও পাশে থাকার জন্য তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

গ্রাহাম ২০০২ সালে প্রথমবারের মতো মার্কিন সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে পুনরায় নির্বাচিত হন। এর আগে ১৯৯৪ সালে তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দক্ষিণ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেসীয় জেলার প্রতিনিধিত্ব করেন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪