| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১২:১৬:৫৫:অপরাহ্ন  |  ৯৯৮ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা

রিপোর্টার্স২৪ ডেস্ক: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা এবং তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদনের পর মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরিবারের পক্ষ থেকে তার সহধর্মিনী, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম সমাধি জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

সকাল সোয়া ৯টায় মরহুম নুরুল ইসলামের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, সাবেক সম্পাদক সাইফুল আলম, যুগ্ম-সম্পাদক বিএম জাহাঙ্গীর এবং যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম। এছাড়া দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যমুনা টেলিভিশন ভবনের নিচতলায় কুরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ জুলাই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রথম সারির এই বীর মুক্তিযোদ্ধা চিরবিদায় নেন। মেধা, সততা, কঠোর পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে তিনি একে একে ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে দেশের শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪