| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জোড়া উইকেট তাইজুলের, মিরপুরে বাংলাদেশের দাপট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১৬:৩৪:৪৪:অপরাহ্ন  |  ৩১২ বার পঠিত
জোড়া উইকেট তাইজুলের, মিরপুরে বাংলাদেশের দাপট

রিপোর্টার্স২৪ ডেস্ক: মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনে সুবিধা করতে না পারলেও তৃতীয় সেশনের শুরুতেই দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলাদেশের বোলাররা। ফিফটি করা জন ক্যাম্পবেলকে মিরাজ ফেরানোর পর এক ওভারে জোড়া উইকেট নিলেন তাইজুল। তাতেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১১০ রান। এখন ব্যাট করছেন চন্দরপল ও জাস্টিন গ্রেভস।

দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। হাসানই এনে দেন প্রথম ব্রেকথ্রু, পঞ্চম ওভারে তার ফিফথ স্টাম্পে ফেলা বলে ব্যাট চালিয়ে উইকেটরক্ষক জাকের আলি অনিককে ক্যাচ দিয়েছেন ব্রেন্ডন কিং (১৫)।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামেন ত্যাজনায়ারণ চন্দরপল। ব্যাট হাতে ধৈর্যের পরীক্ষা দিতে থাকেন তিনি। অন্যদিকে ওয়ানডে ধাঁচে ব্যাট করতে থাকেন ওপেনার জন ক্যাম্পবেল। চার বিরতির আগ পর্যন্ত দলকে সুবিধাজনক অবস্থানেই রেখেছিলেন এই দুই ক্যারিবীয় ব্যাটার।

আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে তৃতীয় সেশনের খেলা শুরু হতে খানিকটা দেরি। আর এই সময়টাতেই যেন ঘুরে যায় মোমেন্টাম। মাঠে ফিরেই ভয়ংকর হয়ে ওঠেন মিরাজ-তাইজুল। ফিফটি পূরণ করা ক্যাম্পবেলকে ৫৪ রানে সাজঘরের পথ ধরান মেহেদী হাসান মিরাজ।

আর তাইজুল তো এক ওভারেই তুলে নেন দুই উইকেট। ইনিংসের ৩৬তম ওভারের দ্বিতীয় বলে কাভেম হজ ও পঞ্চম বলে আমির জাঙ্গো আউট হন। ২০ বলে ৭ রান করেন হজ। আর রানের দেখায় পাননি জাঙ্গো।

এর আগে সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সবমিলিয়ে আজ ৫৯ রান করতেই স্বাগতিকরা হারিয়েছে বাকি ৭ উইকেট। শেষ ১০ রানে তাদের ৪ উইকেট পড়েছে। ফলে ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টেস্টে তৃতীয় সেঞ্চুরি করা সাদমান সর্বোচ্চ ১০৫, তাওহীদ হৃদয় ৪২ ও চোট পাওয়া লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন। বাংলাদেশের ইনিংস থামে ২৭২ রানে।

ক্যারিবীয়দের পক্ষে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার (৫ উইকেট) নিয়েছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এ ছাড়া শামার জোসেফ ও জশুয়া বিশপ ২টি করে উইকেট শিকার করেন।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪