| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকসই উন্নয়নে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী হবে: পরিবেশমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১৪:৫৯:৩১:অপরাহ্ন  |  ১৪০৮ বার পঠিত
টেকসই উন্নয়নে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী হবে: পরিবেশমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে পরিবেশবান্ধব বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি।

রোববার (১২ জুলাই) সিরাজগঞ্জ জেলার সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য নির্মিত বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (Biomedical Waste Management Facility) উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এ প্রকল্পের সুফল শুধু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং তিন মিলিয়নেরও বেশি মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্যব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, অনিরাপদ বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার কারণে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এই উদ্যোগের মাধ্যমে রোগ সংক্রমণের ঝুঁকি কমানো, পরিবেশের গুণগত মান উন্নয়ন এবং জেলার মানুষের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, ইউনিডো (UNIDO) সদর দপ্তরের সার্কুলার ইকোনমি অ্যান্ড রিসোর্স এফিসিয়েন্সি ইউনিটের প্রধান জেরোম স্টুকি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গীতাঞ্জলি সিং, ইউনিডো ভিয়েনার প্রকল্প ব্যবস্থাপক ড. রানা প্রতাপ সিংসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজ, বেসরকারি খাতের অংশীজন এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪