| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার জলাবদ্ধতার বড় কারণ পলিথিন, ব্যবহার না কমালে সমাধান কঠিন: ডিএসসিসি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১৫:১০:৪১:অপরাহ্ন  |  ১০৬১ বার পঠিত
ঢাকার জলাবদ্ধতার বড় কারণ পলিথিন, ব্যবহার না কমালে সমাধান কঠিন: ডিএসসিসি প্রশাসক

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ পলিথিন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, পলিথিনের ব্যবহার কমানো না গেলে রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন।

সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সাম্প্রতিক জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে পানি চলাচলের পথগুলোতে বিপুল পরিমাণ পলিথিন জমে থাকতে দেখা গেছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এসব এলাকা থেকে প্রচুর পরিমাণ পলিথিন অপসারণ করেছেন।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে পলিথিনের ব্যবহার বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

আব্দুস সালাম আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। রাজধানীর খালগুলোকে পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমানো সম্ভব হবে।

তিনি জানান, ঢাকার পানি দ্রুত বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে প্রবাহিত করার কার্যকর ব্যবস্থা করা গেলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব।

সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজনের ঘোষণাও দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪