| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমেরিকা একদিকে কূটনীতির কথা বলে, অন্যদিকে ইসরায়েলকে সবুজ সংকেত দেয়: ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১৫:১৭:২২:অপরাহ্ন  |  ১৫৩৪৯৫২ বার পঠিত
আমেরিকা একদিকে কূটনীতির কথা বলে, অন্যদিকে ইসরায়েলকে সবুজ সংকেত দেয়: ইরান
ছবির ক্যাপশন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: এএফপি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে কূটনীতির কথা বলে, আরেকদিকে ইসরায়েলকে সবুজ সংকেত দেয়। তারপরও কীভাবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস থাকে? তিনি বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতি ধ্বংস করে দিয়েছে।

মুখপাত্র এসমাইল বাঘাঈ আল-জাজিরাকে এসব কথা বলেন। ভবিষ্যতে ইরানের সঙ্গে ‘সম্পর্ক’ গড়ে উঠতে পারে—ট্রাম্পের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি তা (সম্পর্ক) নাকচ করে দেন। এ সময় বাঘাই যুক্তরাষ্ট্রের মাসের পর মাস ধরে চলা ‘পরস্পরবিরোধী বক্তব্যের’ কথা তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘তারা (মার্কিন কর্মকর্তারা) একদিকে কূটনীতির কথা বলছে, আরেকদিকে ইসরায়েলকে ইরানে হামলার সবুজ সংকেত দেয়। এরপরও কীভাবে বিশ্বাস অবশিষ্ট থাকে?’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কূটনীতি ধ্বংস করে দিয়েছে।’

তবে বাঘাঈ জানান, ইরান বিশ্বাস করে যে ‘কূটনীতির পথ কখনো বন্ধ হয় না’। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে থাকা অবস্থাতেও ‘বিভিন্ন পক্ষের সঙ্গে’ তারা যোগাযোগ করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা ইরানের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং যুক্তরাষ্ট্র ‘আসলেই কূটনীতিতে আন্তরিক কি না’—তা বোঝার পরই ইরান আবার আলোচনায় যাবে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪