| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১২:২৫:৩২:অপরাহ্ন  |  ৮৭২ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বৈরি আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে সায়েন্স ল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

অবরোধকারী শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪