| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলিস্তানে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ১০

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১০:৩২:১৩:পূর্বাহ্ন  |  ১৫০৮ বার পঠিত
গুলিস্তানে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ১০
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার,  রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলুনের এসি বিস্ফোরণ হয়ে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন কাস্টমার মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকু ২১ শতাংশ, রনি ১০ শতাংশ, জসিম ৮ শতাংশ, রফিক ১২ শতাংশ, কারিগর সামশেদ ১৫ শতাংশ, রাজু ১৮ শতাংশ, পাপ্পু ১৮ শতাংশ , সাকিব ১ শতাংশ ও আরমান ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আহতদের দেখতে আজ (বুধবার, ১৫ জুলাই) সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এসময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং যে কোনো ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন। এসি ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের ১৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

রিপোর্টার্স২৪/এম এইচ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪