| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় নিখোঁজের তিনদিন পর নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৮:১৫:৪৪:অপরাহ্ন  |  ১০০১ বার পঠিত
কুষ্টিয়ায় নিখোঁজের তিনদিন পর নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামের এক নৈশ প্রহরির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১৫ জুলাই) বেলা সা‌ড়ে ১২ টার দি‌কে চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত বাদশা শেখ একই ইউনিয়‌নের সাঁওতা গ্রা‌মের বাসিন্দা। তিনি কালীগঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পের নৈশপ্রহরী ছিলেন।

চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের সদস্য হেলাল শেখ জানান, বাদশা তার আপন ফুফাতো ভাই। তিন দিন আগে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।পরে আজ দুপুরে খবর পেয়ে সাথে সাথে সাঁওতা কালি নদীর পাশে কলাবাগানে গিয়ে তার মরদেহটি দেখতে পাই।এবং দেখে আমি চিনতে পারি,যদিও মরদেহটি অর্ধগলিত অবস্থায় পড়ে ছিল।

বাঁধ বাজার পু‌লিশ ক্যাম্পের উপপ‌রিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনেরা শনাক্ত করেছেন। মরদেহটি অর্ধগ‌লিত অবস্থায় র‌য়ে‌ছে। ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪