| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ১৩:১৩:৪০:অপরাহ্ন  |  ১২১১ বার পঠিত
দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের নাশকতা ও অরাজকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি, গোপন নাশকতা করছে। আগুন লাগানো, বোমাবাজি করছে তারা। সড়কে–মহাসড়কে–রেলে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে।

তিনি বলেন, তাদের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) মালিকানাধীন গার্মেন্টস শিল্পে তারা অরাজকতা করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদর সার্থ হাসিল করতে চায়। কিন্তু এটা সম্ভব হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড বলবৎ হবে।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন, ঢাকা উত্তর বিএনপি দারুণভাবে প্রস্ফুটিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪