| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনো বলিনি: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১৪:৩৬:০৪:অপরাহ্ন  |  ১৪৭ বার পঠিত
সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনো বলিনি: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি সংবিধান সংশোধনের পক্ষে, তবে দলটি কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এর প্রতিটি অক্ষর আমরা পালন করব। এটাই আমাদের কমিটমেন্ট।

সংবিধান সংস্কার ও সংশোধনের বিষয়ে তিনি বলেন, আমরা বরাবরই বলে আসছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা কখনোই সংবিধান সংস্কারের কথা বলিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন যেন শুধু ক্ষমতায় যাওয়ার আরেকটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। তার ভাষায়, জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসের আন্দোলন নয়। এটি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, তারই ফলশ্রুতি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী দলের অনেকেই বিভিন্ন ধরনের মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪