| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১৪:৪৩:১০:অপরাহ্ন  |  ১৮১ বার পঠিত
বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে রয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়ি বাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪