আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বেশ কয়েকটি সেতুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তেহরান এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরান কাতার, কুয়েত ও জর্ডানে হামলা চালিয়েছে। এ ছাড়া বাহরাইন ও ওমানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে তেহরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের এই নতুন প্রতিশোধমূলক হামলাগুলো ওই অঞ্চলে সবচেয়ে বড় বলে মনে হচ্ছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, সর্বশেষ মার্কিন হামলায় দক্ষিণ ইরানের বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সেতুগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে, সেগুলোর অধিকাংশই হরমুজ প্রণালীর উপকূলীয় শহর বন্দর আব্বাসের সঙ্গে সংযোগকারী পথে অবস্থিত।
ইরানের চাবাহার শহরের একটি মেরিটাইম কন্ট্রোল টাওয়ারে যুক্তরাষ্ট্রের একাধিক হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ বন্দর নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করতে পারে বলে ফার্স জানিয়েছে। সূত্র: সিএনএন
রিপোর্টার্স২৪/ধ্রুব