| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্ঘটনায় নিহত সাংবাদিক স্মরণে উত্তরা প্রেস ক্লাবের দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ০৮:১৮:৩৫:পূর্বাহ্ন  |  ৫৬৬ বার পঠিত
দুর্ঘটনায় নিহত সাংবাদিক স্মরণে উত্তরা প্রেস ক্লাবের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজুর রুহের মাগফিরাত কামনায় উত্তরা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার উত্তরা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম দুই সাংবাদিকের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম কবির, সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সংবাদ দিগন্ত-এর সম্পাদক এবিএম মনিরুজ্জামান  , এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন, রিপোর্টাস২৪-এর স্টাফ রিপোর্টার এম এ মল্লিক সোহাগ।এছাড়াও উত্তরা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজুর পেশাগত নিষ্ঠা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং সাংবাদিকতায় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজধানীর জসিমউদ্দিন এলাকা থেকে রাজলক্ষ্মীর দিকে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজু নিহত হন। তাঁদের অকাল মৃত্যু সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪