আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে নতুন করে মার্কিন হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার (১৮ জুলাই) ভোরে হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ও একটি টানেল লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ হামলায় অন্তত তিনজন নিহত ও আটজন আহত হওয়ার দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এটি টানা সপ্তম রাতের সামরিক অভিযান।
এদিকে হামলার পর হরমুজগানজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। জাতিসংঘও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
রিপোর্টার্স২৪/বাবি