| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজেদের প্রথম বেসরকারি নভোযান ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করল ভারত

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৭:৩৭:২৮:অপরাহ্ন  |  ৮৩৫ বার পঠিত
নিজেদের প্রথম বেসরকারি নভোযান ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিজেদের প্রথম বেসরকারি নভোযান ‘বিক্রম ১’ উদ্বোধন করেছে ভারত। আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের শ্রীহরিকোটা দ্বীপের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় নভোযানটি।

‘বিক্রম-১’ নভোযানটি প্রস্তুত করেছে ভারতের তেলঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদভিত্তিক কোম্পানি স্কাইরুট অ্যারোস্পেস। এটি ভারতের কোনো বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম নভোযান।

সাততলা ভবনের সমান উঁচু এবং বহু স্তরবিশিষ্ট মহাকাশযান বিক্রম-১’কে পৃথিবীর অক্ষপথে পরিভ্রমণের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামো দিয়ে তৈরি হওয়ায় এটি লৌহনির্মিত নভোযানগুলোর চেয়ে হালকা। বিক্রম-১ নিজস্বভাবে বিকশিত প্রোপালশন সিস্টেম দ্বারা চালিত, যার মধ্যে রয়েছে থ্রিডি-প্রিন্টেড ইঞ্জিন এবং উচ্চ-শক্তির কঠিন-জ্বালানি রকেট বুস্টার।

বিক্রম-১ সর্বোচ্চ ৩৫০ কেজি ওজনের স্যাটেলাইট বহনে সক্ষম। উৎক্ষেপণের পর প্রথম পর্যায়ে এটি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার গতিতে পৃথিবীর অক্ষপথ পরিভ্রমণ করবে।

বিক্রম-১ এর উৎক্ষেপণ অভিযানকে ‘মিশন আগমন’ নাম দিয়েছে ভারতের বেসরকারি উদ্যোগে মহাকাশ কার্যক্রমের প্রচার, অনুমোদন এবং তত্ত্বাবধানের জন্য গঠিত সরকারি সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইন-স্পেস)। উৎক্ষেপণে অনুমতি প্রদান ও সহযোগিতার জন্য এক বিবৃতিতে ইন-স্পেসকে ধন্যবাদও জানিয়েছে স্কাইরুট।

সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘মিশন আগমন’ সফল হলে আগামী দুই বছরের মধ্যে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানির। সূত্র : দ্য হিন্দু

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪