| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার তুরস্কে ভূমিকম্পের আঘাত

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৮:২৮:৪৭:অপরাহ্ন  |  ১১৪৮ বার পঠিত
এবার তুরস্কে ভূমিকম্পের আঘাত

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটের দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে।

আফাদ বলেছে, ‘‘ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং ঘটনাস্থল মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।’’

সংস্থাটি বলেছে, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মালাতিয়া, এলাজিগ, আদিয়ামান, তুনচেলি ও শানলিউরফা প্রদেশেও কম্পন্ন অনুভূত হয়েছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্কে প্রতি বছর অন্তত একটি করে ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। দেশটি বেশ কয়েকটি প্রলয়ঙ্করী ভূমিকম্পের সাক্ষী হয়েছে, যার মধ্যে রয়েছে ১৯৩৯ সালের এরজিনকান ভূমিকম্প। ওই ভূমিকম্পে প্রায় ৩৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ১৯৯৯ সালের ইজমিত ভূমিকম্পে দেশটিতে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছেন।

২০২৩ সালেও তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে ভয়াবহ দুটি ভূমিকম্প আঘাত হানে। কয়েক দশকের বিধ্বংসী এই ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

ওই ভূমিকম্পের আর্থিক ক্ষয়ক্ষতি ২০২৩ সালে তুরস্কের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের কাছাকাছি ছিল বলে ধারণা করা হয়। সূত্র: এএফপি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪