| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত অন্তত ৫০

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৮:৫০:২০:অপরাহ্ন  |  ১১৫৯ বার পঠিত
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত অন্তত ৫০

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে গত ২৭ জুনের পর থেকে নতুন করে শুরু করা মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি মানুষ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‌‌‘‘দেশের বিভিন্ন প্রান্তে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী দুই শিশু ও কিশোরও রয়েছে।’’

কেরমানপুর বলেন, আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।

গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিভিন্ন স্বার্থ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

চলতি বছরের জুনে যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত চলছে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানে টানা সপ্তম দিনের মতো শনিবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানি হামলায় এসব দেশের তেল ও গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: আনাদোলু।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪